মূল অংশে যান

কালিকলম

গল্প ও গদ্য

সুটকেসটা খোলা হলো না

“পুরোনো সুটকেসের গান” সংকলনের একটি গল্পের শুরু।

সুটকেসটা খোলা হলো না

মায়ের মৃত্যুর পর সুটকেসটা আলমারির মাথায় ছিল তিন বছর। চাবি খুঁজে পাইনি, আর খুঁজতেও চাইনি।

একদিন ভাই এসে বলল, “আজ খুলব।” আমি বললাম, “আরেকটু পরে।” সেই “আরেকটু” আবার কতদিন চলল, জানি না।

আসলে আমরা ভয় পাচ্ছিলাম — সুটকেস খুললে যদি মায়ের গন্ধটা চলে যায়।

আরও লেখা

এর পরে পড়ুন

এই ডিজাইনে আপনার ওয়েবসাইট বানান · Metanoz